ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 October, 2026, 10:38 PM

গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নাম ও পরিচয় নকল করে সাবান ও ডিটারজেন্ট তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মহানগরীর সদর মেট্রো থানাধীন দক্ষিণখান এলাকায় ‘ইনোভেটিভ হোম কেয়ার’ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স থাকলেও কেয়া, বিএমটিএফ, মিনিস্টার ও কাজীসহ বিভিন্ন ব্র্যান্ডের পরিচয় নকল করে সাবান ও ডিটারজেন্ট তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করা হচ্ছিল।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নকল পণ্যের বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status