|
পাকিস্তানি পাত্রের গুঞ্জনে নীহা, অভিনন্দন জানান, দেশ নিয়ে প্রশ্ন কেন?
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানি পাত্রের গুঞ্জনে নীহা, অভিনন্দন জানান, দেশ নিয়ে প্রশ্ন কেন? সোমবার রাতে নিজের বক্তব্যে নীহা বলেন, আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন নীহা। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সোমবার তিনি আবারও ফেসবুকে জানান, তিনি এনগেজড। এরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে, তাঁর হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কোথাও কোথাও দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রথম আলোর সঙ্গে আলাপে নীহা এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি। তখন তিনি শুধু বলেছিলেন, এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেজড। একই আলাপচারিতায় নীহা আরও বলেন, দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন। অর্থাৎ এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করলেও হবু স্বামীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নীহা। তাঁর ভাষ্য, সময় হলেই তিনি নিজেই সব জানাবেন। তত দিন পর্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা জল্পনা না ছড়ানোর আহ্বানই জানিয়েছেন এই অভিনেত্রী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
