ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 July, 2021, 11:12 AM

রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ২২ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৫২ দিনে রামেকে সবমিলিয়ে ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ১০, নাটোরের ৬ জন, পাবনায় ৪, নওগাঁ ২ জন মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরটিভি নিউজকে আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৭২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ০৪ শতাংশ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৫১৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন।

এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন এবং ১০ জুলাই ১৪ জন, ১৫ জুলাই ১৯ জন, ১৬ জুলাই ১৫ জন, ১৭ জুলাই ১৬ জন, ১৯ জুলাই ১৪ জন মারা গেছেন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status