ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঈদের দিন ভূমধ্যসাগরে আবারও মরা গেল ১৭ বাংলাদেশির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 July, 2021, 11:05 AM

ঈদের দিন ভূমধ্যসাগরে আবারও মরা গেল ১৭ বাংলাদেশির

ঈদের দিন ভূমধ্যসাগরে আবারও মরা গেল ১৭ বাংলাদেশির

ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। ঈদের দিন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌযান ডুবে গেলে তাদের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দেশটির কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে বলে তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মংগি স্লিম বলেন, ১৭ জন বাংলাদেশি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল।

তিউনিসিয়ার উপকূলে সম্প্রতি বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। অভিবাসনের প্রত্যাশায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে, বিশেষ করে ইতালিতে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status