ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 3:45 PM

প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করায় নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি।

সোমবার ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার পারোলি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুবছর ধরে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ১৭ বছরের ওই  কিশোরীর। তারা বিয়ে করতে চাইছিল। সম্পর্কের কথা পরিবারের লোককে জানিয়েছিল মেয়েটি। মা আপত্তি না করলেও মেয়েটির বাবা রাজি হননি। এরপর থেকে মেয়েটির বাড়ির বাইরে বের হওয়া বন্ধ হয়ে যায়।

এক মাসেরও বেশি সময় বাড়িতে আটক থাকার পর, সোমবার ভোরে পালানোর চেষ্টা করে মেয়েটি। তার বাবা  নিষেধ করলেও শোনেনি সে।  একপর্যায়ে দেশি বন্দুক দিয়ে মেয়েকে গুলি করেন। মেয়েকে খুনের পর পালানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু তার স্ত্রী থানায় খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে তাকে।

বিলসি থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী নিজেও এই ঘটনার সাক্ষী। এ বিষয়ে আমরা প্রতিবেশীদের বয়ান নথিভুক্ত করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status