ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বামী বিদেশে, প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 6:58 PM

স্বামী বিদেশে, প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী

স্বামী বিদেশে, প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী

স্বামী বিদেশে থাকায় স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়ায়। এ নিয়ে ওই প্রেমিক যুগলকে একাধিকবার সতর্ক করা হলেও তারা থামেননি। অবশেষে ওই গৃহবধুকে স্বামীর বাড়ি থেকে চলে যেতে বলা হয়। বাধ্য হয়ে সোমবার বিকেল থেকে তিনি স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেনন। এদিকে প্রেমিকার অনশনের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক শাহাদাত হোসেন।

ঘটনাটি নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের।

জানা গেছে, মেরিয়া গ্রামের এনামুল সরদারের ছেলে শাহাদাত হোসেন একই গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায় বিয়ের লোভ দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন শাহাদাত, সেসব ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন। পরে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ব্ল্যাকমেইল করতেন।

এদিকে, পরকীয়ার কথা জানাজানি হলে ওই গৃহবধূকে কয়েকবার সতর্ক করেন তার স্বামী ও স্বজনরা। কিন্তু পিছু ছাড়েন না শাহাদাত। গোপনে ধারণ করা ছবি ওই গৃহবধুর স্বামীর কাছে পাঠান।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, কয়েকদিন আগে শাহাদাত আমাদের দুইজনের বেশকিছু ছবি স্বামীর কাছে পাঠায়। এরপর আমার স্বামী সেসব ছবি আমার বাবার বাড়িতে পাঠায়। সেগুলো দেখে স্বজনরা আমাকে বকাঝকা ও সতর্ক করে। একপর্যায়ে আমার স্বামী আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কোনো উপায় না পেয়ে আমি শাহাদাতের বাড়িতে চলে আসি। আমার উপস্থিতি টের পেয়ে শাহাদাত বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তার পরিবারের অন্য সদস্যরাও চলে যায়।

তিনি আরো বলেন, স্বামীর বাড়ি থেকে চলে আসছি। এখন শাহাদাত আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই।

মিরাট ইউনিয়নের মেম্বার শরিফ হোসেন মজনু বলেন, শুনেছি ৪-৫ বছর ধরে প্রতিবেশী শাহাদাত হোসেনের সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া চলছিল। কয়েকদিন ধরে শাহাদাতের বিয়ে দেওয়ার জন্য পরিবার থেকে মেয়ে খুঁজছে। বিষয়টি জানার পর পরই ওই গৃহবধূ তার বাড়িতে অনশন শুরু করেছে।

রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status