ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রাজ-শিল্পাকে ৩ লাখ রুপি জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 2:18 PM

রাজ-শিল্পাকে ৩ লাখ রুপি জরিমানা

রাজ-শিল্পাকে ৩ লাখ রুপি জরিমানা

ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে তিন লাখ রুপি জরিমানা করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা এসইবিআই। পাশাপাশি জরিমানা করা হয়েছে রাজ-শিল্পার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও। নির্দেশ প্রদানের ৪৫ দিনের মধ্যে যৌথভাবে এবং সমভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে রাজ-শিল্পাকে।

সেবি সূত্রে জানা গিয়েছে, শিল্পা ও রাজের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজ সেবির 'প্রভিশনস ইনলাইডার ট্রেডিং রেগুলেশন' লঙ্ঘন করেছিল কিনা, তা নিয়ে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে তদন্ত চলেছিল তার ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভায়ান ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালে ৫ লাখ ইকুইটি শেয়ারের অগ্রাধিকার বরাদ্দ করেছিল। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৮০০ টি ইক্যুইটি শেয়ার রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠিকে বরাদ্দ করা হয়েছিল। তারা দুজনেই কোম্পানির প্রোমোটার ছিলেন। ব্যবসায়িক চুক্তি অনুযায়ী সংস্থাকে নির্দিষ্ট সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানাতে হত। কারণ অঙ্কের নিরিখে যে লেনদেন হয়েছিল, তা ১০ লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছিল। কিন্তু সেবির অভিযোগ, শেয়ার বিক্রির বিষয়টি প্রায় ৩ বছরেরএও বেশি সময় পরে জানানো হয়েছে। নিজেদের স্বপক্ষে ভিয়ান ইন্ডাস্ট্রিজ যে যুক্তি দেখিয়েছিল, তা গ্রাহ্য করা হয়নি। বরং তাদেরকে ৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

পর্নো ছবি বানানোর অভিযোগে চলতি মাসের ১৯ তারিখ গ্রেফতার হন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status