ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে চুক্তি সই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 August, 2021, 6:06 PM

দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে চুক্তি সই

দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে চুক্তি সই

দেশে চীনের সিনোফার্মের করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এ চুক্তি সই হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান আবদুল মুক্তাদির সাক্ষর করেন। চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তি সই শেষ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চুক্তি অনুযায়ি প্রতিমাসে চার কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে ইনসেপ্টা। চীন থেকে বাল্ক উপাদান এনে এখানে ফিনিস টিকা প্রস্তুত করা হবে। টিকা উৎপাদন শুরু হতে তিন মাস সময় লাগবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, প্রথম ধাপে সরকার যে পরিমান টিকা চাইবে তা তারা উৎপাদন করবে।

টিকার দামের বিষয়ে তিনি বলেন, চীন থেকে যে দাবে কেনা হয়েছে তার চেয়ে দাম কম হবে। তবে তা আলোচনা করে ঠিক করা হবে। মন্ত্রী জানান, চলতি মাসে চীন থেকে আরো ৫০ লাখ ডোজ টিকা আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status