ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে: সালমার ক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 August, 2021, 3:12 PM

একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে: সালমার ক্ষোভ

একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে: সালমার ক্ষোভ

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী বর্তমানে গান-সংসার নিয়ে সুখে আছেন। কিন্তু সম্প্রতি সালমার ঘর-সংসার নিয়ে একাধিক ভুয়া খবর প্রকাশিত হওয়ায় বেশ চটেছেন গায়িকা।

সোমবার (১৬ আগস্ট) নিজের ফেসবুকে দুটি ভুয়া খবর তুলে ধরেন এই গায়িকা। তার একটির শিরোনাম ‘আবারও বিয়ে করতে যাচ্ছি: সালমা’, আরেকটির শিরোনাম ‘স্বামীর সঙ্গে বুধবার লন্ডন যাচ্ছেন সালমা’। সেই পোস্টের ক্যাপশনে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সালমা লিখেছেন, ‘এদের কি করতে মন চায় বলেন তো। এই ধরনের নিউজ করার মানে কী? ভাই তোদের মা-বোন নাই? একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে।’

তিনি আরও লিখেছেন, ‘ট্রেন্ডিং নিউজ-এক বাপের সন্তান হলে এগুলা বন্ধ করেন? না হলে অন্যকে পচাতে গিয়ে দেখবেন নিজে আর নিজের পরিবার নিয়ে পচে গেছেন। অভিশাপ তোদের জন্য, টাকা তোরা কবরে নিয়ে যাবি শয়তানের দল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status