|
কালীগঞ্জে শান দিয়ে চলে ভূমিহীন আমিরুলের জীবন,সরকারী ঘরের আকুতি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
|
কালীগঞ্জে শান দিয়ে চলে ভূমিহীন আমিরুলের জীবন,সরকারী ঘরের আকুতি আমিরুল ইসলাম উপজেলার ভোটমারী ইউনিয়নের ভূল্ল্যারহাট ডাঙ্গাপাড়া ৩ নং ওয়ার্ডের মৃত ছমির উদ্দিন পাইকারের ছেলে। তার নিজের বলতে কিছুই নেই, ছেলের জমিতে একপাশে ঘর করে রাতযাপন করেন তিনি। এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, দরিদ্র পরিবারের সন্তান হিসেবে কখোনো স্কুলে যাওয়া সম্ভব হয়নি। বাল্যকাল হতেই জীবিকার তাগিদে পরের ক্ষেতে কামলা খেটে সংসারে আয় উপার্জণ করতে হয়েছে। তার বয়স যখন ২৫ বছর তখন থেকেই একটি শান দেওয়া মেশিন কাটের ফ্রেমে তৈরী করে শুরু করেন গ্রামে-গঞ্জে হাট বাজারে গিয়ে মরচে ধরা পুরানো কাচি,দা ও চাকুতে ধার ওঠানোর কাজ। পরে পুরাতন বাইসাকেল কিনে সেটাতে শান দেয়ার পাথর সেটিং করে ৩৫ বছর ধরে সেই মেশিনেই চলছে এ কাজ। প্রতিদিন গড়ে ১৫০/২০০ টাকা আয় হয়। এ আয় দিয়েই চলছে পরিবারের ভরন পোষণ। তার দুই ছেলে এক মেয়ে। ছেলেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন। এখনও তাকে এই বয়সে এসে জীবিকার তাগিদে শান দেওয়ার কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, আমি একজন ভূমিহীন মানুষ। এই বয়সে এসে শান দেয়ার কাজ করতে ইচ্ছে করে না। অন্য কোন কাজও জানা নেই। মরার আগ পর্যন্ত শান দেওয়ার কাজ করে বাঁচতে হবে। অন্য কোন ব্যবসায় যাওয়ার মত কোন টাকা পয়সা নেই।কেউ সহযোগীতা করলে এই কষ্টের কাম না করে বাকী জীবনটা ব্যবসা করে কাটিয়ে দিতাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
