ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাবুল বিমানবন্দরে কাঁদছে ৭ মাসের শিশু, খোঁজ মেলেনি মা-বাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 August, 2021, 6:13 PM

কাবুল বিমানবন্দরে কাঁদছে ৭ মাসের শিশু, খোঁজ মেলেনি মা-বাবার

কাবুল বিমানবন্দরে কাঁদছে ৭ মাসের শিশু, খোঁজ মেলেনি মা-বাবার

আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পড়ে থাকা সাত মাসের শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। বিমানবন্দরের কর্মীরা তাকে উদ্ধার করেন।

জানা গেছে, দীর্ঘক্ষণ বিমানবন্দরের এক পাশ থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। সেই কান্নার উৎসের সন্ধান করতে গিয়েই শিশুর খোঁজ মেলে। তবে শিশুটিকে উদ্ধার করা হলেও, তার বাবা-মায়ের খোঁজ মেলেনি।

কর্তব্যরত কর্মীদের অনুমান, সোমবার কাবুলের বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই শিশুটি বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায়। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত পরিবারটি বিমানবন্দরে এসেছিল। তারপর কোনোভাবে শিশুটি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। তালেবানের ভয়ে বহু আফগান নাগরিক দেশত্যাগ করতে চাইছেন। যেকোনো উপায়ে দেশ ছাড়াতে অনেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছেন। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের। এসব ঘটনার মধ্যেই কাবুল বিমানবন্দরে পরে থাকা শিশুর ভিডিও প্রকাশ্যে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status