ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অপরাধীরা পালিয়ে যায়, বিরোধীদের হেনস্তা করে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 September, 2021, 9:24 PM

অপরাধীরা পালিয়ে যায়, বিরোধীদের হেনস্তা করে পুলিশ

অপরাধীরা পালিয়ে যায়, বিরোধীদের হেনস্তা করে পুলিশ

বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, গত সাত-আট মাস ধরে তিনি যখনেই দেশের বাইরে যান, বিমান বন্দরে তাকে বাধা দেওয়া হয়। আজ শনিবার জাতীয় সংসদকে এ কথা জানিয়েছেন তিনি।

আজ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত আসনের এই এমপি জানান, গত কয়েক বছর ধরে তিনি দেশের বাইরে যাওয়ার সময় প্রতিবার বিমানবন্দর পুলিশ তাকে আটকে রাখে। কোনো অভিযোগ ছাড়াই থানায় দুই আড়াই ঘণ্টা করে আটকে রাখা হয়।

তিনি আরও জানান, কয়েকবার তিনি বিদেশ যেতে বাধা পাওয়ার কারণে ২০১৭ সালে সুপ্রিম কোর্টে একটি রিট করেন। কিন্তু আদালতের আদেশের পরও তাকে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘসময় আটকে রাখার কারণে অনেকবার বিমানের ফ্লাইট মিস করেছেন বলেও জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘যেখানে দেশ থেকে বড় বড় অপরাধীরা বিমানবন্দর দিয়ে পালিয়ে যায়, তখন পুলিশ দেখে না। কিন্তু একজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে তারা হেনস্তা করে।’

সংসদ সদস্য হিসেবে নিজের লাল পাসপোর্টটি সংসদে উচিয়ে ধরে রুমিন ফারহানা আরও জানান, এ পাসপোর্টের কল্যাণে বিশ্বের অনেক দেশের বিমানবন্দরে তিনি সম্মান পেলেও নিজ দেশের বিমানবন্দরে হেনস্তা করা হয়। এ কথা উল্লেখ করে সংসদে এ অবস্থার প্রতিকার দাবি করেন রুমিন ফারহানা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status