ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৩ রেকর্ড গড়তে ২ উইকেট প্রয়োজন সাকিবের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 September, 2021, 9:26 PM

৩ রেকর্ড গড়তে ২ উইকেট প্রয়োজন সাকিবের

৩ রেকর্ড গড়তে ২ উইকেট প্রয়োজন সাকিবের

বিশ্ব ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কখনও জ্বলে উঠেন বল হাতে আবার কখনও ব্যাট হাতে। আবার কোনো সময় ব্যাট-বল দুটোতেই আগুন ঝড়া পারফরমেন্স।

এদিকে, আর মাত্র ২টি উইকেট নিলেই ৩টি অনন্য রেকর্ডের মালিক হবেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই সেটা হয়ে যাবে বলে প্রত্যাশা টাইগারভক্তদের।

সাকিবের সামনে এখন আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের কীর্তি গড়ার হাতছানি। আর সেই কীর্তি গড়তে তার প্রয়োজন মাত্র ২ উইকেটের। এমন অর্জন নেই কোনো বাংলাদেশি বোলারের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এখন পর্যন্ত বল হাতে নিয়েছেন ৫৯৮টি উইকেট।

শুধু তাই নয়, আর ২ উইকেট নিলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন সাকিব। যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও।

এছাড়াও ২ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব। বর্তমানে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শত উইকেট নেয়া সাকিবের শিকার ১০৬টি। অর্থাৎ আর মাত্র ১ উইকেট নিলেই লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন তিনি। এরপর তাকে ছাড়িয়ে যাওয়ার পালা।

৯৯ উইকেট নিয়ে সাকিবের পর আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status