|
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নুরুল ইসলঅম সুরুজ, কুষ্টিয়া
|
![]() কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত স্থানীয় সূত্র জানায়, মানতের জন্য শাহী মসজিদে চার কেজি মাংস দান করেন স্থানীয় এক কৃষক। পরে মানতের ওই মাংস ভাগাভাগি নিয়ে আসাদ গ্রুপ ও মুরাদ চৌধুরী গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বাঁধে। কবির সংঘর্ষ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, মসজিদে দানকরা মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ ও মুরাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কবির ঠেকাতে গিয়ে মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
