ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কিশোরীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:09 AM

কিশোরীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

কিশোরীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার দৌলতপুরে কিশোরীর সঙ্গে আব্দুর রশীদ বাবলু নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টম্বর) রাতে আপত্তিকর এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দৌলতপুরে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলু একটি কক্ষে ১৫-১৬ বছর বয়সী এক মেয়ের সঙ্গে অবৈধ মেলামেশায় লিপ্ত রয়েছেন। ওই কক্ষের জানালা দিয়ে কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই এলাকায় ভাইরাল হয়ে যায়।

আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি বাবলুর অনৈতিক কর্মকাণ্ডের দায় দল (আওয়ামী লীগ) নেবে না। এর দায় তাকেই নিতে হবে। আব্দুর রশীদ বাবলুর আগে থেকেই চারিত্রিক ত্রুটি ছিলো। যার কাছে একটি বাচ্চা মেয়েও নিরাপদ না, তিনি আবার জনগণের সেবক হন কীভাবে তা ভেবে পাই না। বাবলুর এই নৈতিক অবক্ষয় মেনে নেওয়া যায় না।

রিফাইতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান, আব্দুর রশীদ বাবলুর মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত।

এ বিষয়ে কথা বলতে আব্দুর রশীদ বাবলুর সঙ্গে মোবাইলে ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status