ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 10 September, 2021, 1:15 PM

আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত

আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত

ঢাকার অদূরে আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় সাইদুল ইসলাম রাকিব নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী শহিদুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে কাশিমপুর-নরশিংহপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকার দি টাঙ্গাইল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব টঙ্গী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও ভোলা জেলার চরফ্যাশন থানার চর কলমি গ্রামের লিটন আহমেদের ছেলে।

লেখাপড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউটর ও সেলস অফিসার হিসাবে চাকরি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্য নিয়ে ভ্যানযোগে কাশিমপুর-নরশিংহপুর সড়ক হয়ে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন রাকিব ও তার সহযোগী শহিদুল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব নিহত হন। আহত হন শহিদুল। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই কাইসার হামিদ বলেন, খবর পেয়ে রাকিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। তবে চালককে আটক করার প্রচেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status