ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সন্ধ্যা হলেই ভাসানচর থেকে নৌযান চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 5:40 PM

সন্ধ্যা হলেই ভাসানচর থেকে নৌযান চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ধ্যা হলেই ভাসানচর থেকে নৌযান চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ভাসানচর থেকে সন্ধ্যার পর মূল ভূখণ্ডে কোনো নৌযান চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর থেকে সন্ধ্যার পর মূল ভূখণ্ডে কোনো নৌযান চলবে না। এছাড়া সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী কিংবা হাতিয়ায় যাতায়াতও বন্ধ থাকবে।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষা করা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু বিষয়ে জোর দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, আনসার ও র‌্যাবের যৌথ টহল আরও বৃদ্ধি করা হবে। ক্যাম্পের বাইরে সেনবাহিনী, বিজিবি, র‌্যাব রয়েছে। তারা সবসময় সতর্ক অবস্থায় রয়েছে ও থাকবে।

এছাড়া ক্যাম্পেগুলোতে মাদক প্রবেশ, মাদক ব্যবস্থা ও বিক্রয় রোধে মনিটরিং বাড়ানোসহ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status