ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইমন খানের ইউটিউব থেকে ৪৪ লাখ টাকা আয়: প্রথম আলোর খবরটি ভুয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 2:35 PM

ইমন খানের ইউটিউব থেকে ৪৪ লাখ টাকা আয়: প্রথম আলোর খবরটি ভুয়া

ইমন খানের ইউটিউব থেকে ৪৪ লাখ টাকা আয়: প্রথম আলোর খবরটি ভুয়া

‘আজো প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ খ্যাত গানের কণ্ঠশিল্পী ইমন খান মাঝে বেশ কয়েক বছর আড়ালে থাকলেও সম্প্রতি বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলের নাম ‘আবর্তন মিডিয়া’। আর এই চ্যানেলটি মাত্র ২৮ দিনে ৪৪ লাখ টাকা আয় করেছে বলে প্রথম আলো আজ একটি সংবাদ প্রকাশ করেছে। এ আনন্দের খবরটি শিল্পি ইমন নিজেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।সেখানে তাঁকে অনেক অভিনন্দন জানাচ্ছেন।


নতুন সময়'র অনুসন্ধানে দেখা গেছে ‘আবর্তন মিডিয়া’ নামক ইউটিউব চ্যানেলটির কনটেন্ট দিয়ে তিনি এতো টাকা আয় করা অসম্ভব। এ বিষয়ে ইমন খানের তার সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


‘ইমন খান’ নামে তার আরেকটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সে চ্যানেলটির ভিউ দিয়েও এত টাকা আয় করা অসম্ভব।

জনপ্রিয় একটি আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষক সাইটের তথ্যমতে, ইমন খান নামের চ্যানেলটিতে ভিডিওর সংখ্যা ৪৭ টি যার সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার।   আর এত মাসে আয় আনুমানিক ৪৬৬ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা।  একই পর্যবেক্ষক সাইটের তথ্য মতে,  ইমন খানের আরেকটি চ্যানেল আবর্তন মিডিয়ায় ভিডিওর সংখ্যা ৪২ টি যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার।   আর এত মাসে আয় আনুমানিক ২৪৬ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।  

এমতবস্থায় বাংলাদেশের বেশ কয়েকজন নামকরা ইউটিউবার ঘটনাটিকে ভুয়া বলে উড়িয়ে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status