ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
১ কোটি ৪০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 October, 2021, 5:59 PM

১ কোটি ৪০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুইজন বহির্গমন যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করে তারা। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রীরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আজ ভোর ৫ টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকা । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।

জিয়াউল হক বলেন, তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচার করার চেষ্টা করছিল তারা। এই দুইজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status