ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 October, 2021, 6:03 PM

কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই

কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার আর নেই। আজ শুক্রবার সকালে জিমে কসরত করছিলেন তিনি। এরপর আচমকাই বুকে যন্ত্রণা শুরু হয়, এবং মূহূর্তের মধ্যেই জ্ঞান হারান তিনি। অচেতন অবস্থাতেই তাকে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত তার চিকিৎসা শুরু হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। প্রিয় তারকার অসুস্থতার খবর জানতে পেরেই হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।
উল্লেখ্য, কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।  

ভালোবেসে পুনীতকে ‘আপ্পু’ বলে সম্বোধন করেন অনুরাগীরা। ২৯টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছে তিনি। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনীত। পরে ২০০২ সালে ‘আপ্পু’ ছবির সঙ্গে লিড হিরো হিসাবে আত্মপ্রকাশ করে বাজিমাত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status