|
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এমপিকে সতর্ক
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এমপিকে সতর্ক এমপি সাহাদারা মান্নানকে সতর্ক করে এ বিষয়ে বুধবার (২৭ অক্টোবর) তাকে চিঠি দিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্। অভিযোগ অস্বীকার করে এমপি সাহাদারা মান্নান দাবি করেছেন, তিনি এমন কোনো কাজ করেননি, যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়। চিঠিতে বলা হয়, নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি সাহাদারা মান্নান ও তার ছোট ভাই সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন সোনাতলা পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী রব্বানীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অথচ আচরণবিধিতে বলা আছে, অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা- কর্মচারী প্রচার চালাতে পারবেন না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এমপি সাহাদারা মান্নানকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানকেও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
