ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শীতে ক'দিন পর পর চুল ধোয়া উচিত?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 11:59 AM

শীতে ক'দিন পর পর চুল ধোয়া উচিত?

শীতে ক'দিন পর পর চুল ধোয়া উচিত?

প্রতিদিন চুলে পানি লাগানো অনুচিত- এমনটাই মত রূপ বিশেষজ্ঞদের। এতে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। শীতে চুলের রুক্ষতা রুখতে আরও খানিকটা সচেতন থাকতে হবে। জেনে নিন শীতে কত দিন পর পর চুল ধোবেন এবং কীভাবে যত্ন নেবেন চুলের।


শুষ্ক স্কাল্প হলে ৩ থেকে ৪ দিন পর পর চুল ধুয়ে নিন।
তৈলাক্ত স্কাল্প যাদের, তারা দুই দিনে একবার ধুয়ে ফেলুন চুল। নাহলে তেলতেলে হয়ে ধুলাবালি আটকাবেও বেশি।
কোঁকড়া চুল হলে সপ্তাহে দুইবার ধুয়ে ফেলাই যথেষ্ট।


বার বার চুল ধোওয়ার প্রয়োজন হলে শ্যাম্পু কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ শীতে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল আরও রুক্ষ করে তুলবে।


শীতে ক'দিন পর পর চুল ধোয়া উচিত?

শীতে ক'দিন পর পর চুল ধোয়া উচিত?

চেষ্টা করুন শীতের এই সময়টাতে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে।
হেয়ার ড্রায়ার বা এই ধরনের যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন। তাপে চুল দ্রুত ভেঙে যাবে।
শুষ্ক স্কাল্প যাদের, তারা শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই চুলে তেল ম্যাসাজ করে নেবেন।
কুসুম গরম পানি দিয়ে চুল ধোবেন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না।


চুল ভালো রাখতে এ সময় ডিপ কন্ডিশনিং ভীষণ জরুরি। বাইরে বের হওয়ার সময় অবশ্যই চুল ঢেকে নেবেন। এতে বাড়তি ধুলাবালি থেকে রেহাই মিলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status