ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জিমের পোশাকে আবেদনময়ী শ্রাবন্তী, আলোচনায় গলার লকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 2:04 PM

জিমের পোশাকে আবেদনময়ী শ্রাবন্তী, আলোচনায় গলার লকেট

জিমের পোশাকে আবেদনময়ী শ্রাবন্তী, আলোচনায় গলার লকেট

পরনে কালো রঙের হাতকাটা টি-শার্ট। মেকআপবিহীন শ্রাবন্তীর দুধে-আলতা ত্বক থেকে উপচে পড়ছে গ্ল্যামার। মাথার চুল পনি টেল করে বাঁধা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে এমন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন টলিউডের আলোচিত এই অভিনেত্রী। যা নিয়ে চলছে দারুণ আলোচনা। ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট লাইক দ্যাট।’

শ্রাবন্তীর শরীরি সৌন্দর্যের বাইরে নেটিজেনদের নজর কেড়েছে তার গলার লকেট। সোনালি রঙের এই লকেটে কার নাম লেখা রয়েছে? এই প্রশ্নই এখন অনেকের। একটু লক্ষ্য করলে দেখা যায়, শ্রাবন্তীর গলার লকেটে লেখা রয়েছে ‘জিন্টু’। জানা যায়, শ্রাবন্তীকে তার বাড়ির সবাই এই নামে ডাকেন।



ব‌্যক্তিগত জীবনে স্বামী রোশান সিংয়ের সঙ্গে এক বছর ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী চ‌্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলা দায়ের করেছেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, খোরপোশ বাবাদ প্রতি মাসে ৭ লাখ রুপি দাবি করেছেন এই অভিনেত্রী।

আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর আগে শিয়ালদহ ফাস্টট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১৪ জুলাই, দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ‌্যাটার্জি।

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর ৭ জুন, শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী— স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়।

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status