|
ওমিক্রনে ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের শরীরে মিলল করোনা
নতুন সময় ডেস্ক
|
![]() ওমিক্রনে ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের শরীরে মিলল করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ওই ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জ্বর আর গা-ব্যথার মতো সামান্যই উপসর্গ ছিল তাঁর। কোভিড পরীক্ষায় সিটি ভ্যালু কম থাকায় তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। এর পর ২৫ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ২৭ নভেম্বর বাড়ি ফিরে যান তিনি। এরই মধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং’ করে দেখা গেছে, ওই ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন ১৩ জন। আর পরোক্ষ ভাবে সংস্পর্শে এসেছেন ২০৫ জন। হাসপাতালের তরফে জানা গেছে, ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে দু’জন কোভিডে আক্রান্ত হয়েছেন। পরোক্ষ ভাবে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের মধ্যেও তিন জনের শরীরে কোভিডের উপস্থিতি মিলেছে। তবে ওই পাঁচ জন ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিং করে তা দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পাঁচ জনকে আপাতত করেনটাইনে রাখা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
