ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 4:57 PM

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

যশোরের কোতোয়ালি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১০ ডিসেম্বর) কোতোয়ালি থানার অন্তর্গত জিলা স্কুল ও সার্কিট হাউস এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. নাঈম হাওলাদার (২২), বিপ্লব হোসেন (১৯), মো. মিরাজ হোসেন (১৯), সাজ্জাদ হোসেন ওরফে তপু (১৯), ইব্রাহিম হাসান (২৪), মো. রাসেল (৩০)। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় চাকু জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status