ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শাবিপ্রবিতে চাকরির সুযোগ, বেতন স্কেল ৫০,০০০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 1:25 PM

শাবিপ্রবিতে চাকরির সুযোগ, বেতন স্কেল ৫০,০০০

শাবিপ্রবিতে চাকরির সুযোগ, বেতন স্কেল ৫০,০০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: আর্কিটেকচার
পদসংখ্যা: ২
যোগ্যতা: যোগ্যতা ও অভিজ্ঞতার কপি এবং অভিজ্ঞতা ও প্রকাশনাসম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা
গ্রেড: ৪

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। অফিস চলাকালে রেজিস্ট্রারের দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব অনুলিপি দিতে হবে
আবেদনপত্রের সঙ্গে সব সনদ ও ট্রান্সক্রিপ্ট বা মার্কসিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিজ্ঞাপনে উল্লেখিত নির্ধারিত মূল্যের ব্যাংক ড্রাফট/ পে–অর্ডারের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও প্রকাশনাসম্পর্কিত তথ্য ছক।

আবেদন ফি

সহযোগী অধ্যাপক পদের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার পরীক্ষা ফি বাবদ পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২২।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status