ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনাক্রান্ত কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 December, 2021, 11:36 PM

করোনাক্রান্ত কারিনা

করোনাক্রান্ত কারিনা

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা অরোরা। এ খবর সোমবারই সামনে এসেছে। সেই ঘটনা নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনা ও তার বন্ধুরা। এমন অভিযোগ উঠেছে। এছাড়া করোনায় আক্রান্ত কারিনা সঠিক তথ্যও দিচ্ছেন না।

এর ফলে মুম্বাই পুরসভা থেকে সিল করে দেওয়া হল নায়িকার বাড়ি। মুম্বাই পুরসভার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কারিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। উনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।

এরপর তড়িঘড়ি ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন কারিনা। নবাব ঘরনি নিজের কোভিড পজিভিট হওয়ার খবর জানিয়ে তার সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জনান।

কারিনার কথায়, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কোভিডের কোনো উপসর্গ নেই।’

অভিনেত্রী এও জানান, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে তার প্রত্যাশা।

চলতি সপ্তাহেই কারিনা-অমৃতারা তাদের বন্ধু ও দিদিদের সঙ্গে জমিয়ে পার্টি করেন। রিয়া কাপুরের বাড়িতে আয়োজিত ওই পার্টিতে শামিল ছিলেন কারিশমা কাপুর ও মালাইকাও। তাদের রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি। চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন এই চারজন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কারিনা-অমৃতা ছাড়া আরও দুই বলিউড তারকা করোনায়। তারা হলেন সালমান খানের ভাই সোহেল খানের স্ত্রী সীমা খান এবং অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর। সঞ্জয় নিজে স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status