ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফ্রান্স আরও ২১ মসজিদ বন্ধ করে দিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 8:47 AM

ফ্রান্স আরও ২১ মসজিদ বন্ধ করে দিল

ফ্রান্স আরও ২১ মসজিদ বন্ধ করে দিল

চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে আরও ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপের দেশটির সরকার।

এর মধ্যদিয়ে ফ্রান্স সরকারের ইসলামবিরোধী মনোভাব আবারও পরিষ্কার হলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন, দেশটির আরও ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। খবর ফার্স নিউজের।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি ৯৯টি মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status