ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বের প্রথম শতভাগ কাগজহীন শহর দুবাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 8:55 AM

বিশ্বের প্রথম শতভাগ কাগজহীন শহর দুবাই

বিশ্বের প্রথম শতভাগ কাগজহীন শহর দুবাই

দুবাই এখন ১০০ ভাগ কাগজবিহীন শহর। আর এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ও দুবাইয়ের শাসক শেখ হামদান এক ঘোষণায় এই তথ্য জানান।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেন, কাগজবিহনী হওয়ার ফলে ১.৩ বিলিয়ন দিরহাম (৩৫০ মিলিয়ন মার্কিন ডলার) এবং ১৪ মিলিয়ন ঘণ্টা সঞ্চয় করতে পেরেছে দুবাই।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলেও জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে।

শেখ হামদান আরও বলেন, ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশ ডিজিটাল রাজধানী হিসেবে দুবাইকে এগিয়ে রাখবে। এখানে আসা পর্যটকদের সুবিধা থেকে নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে।

দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে। এর জন্য কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।  ২০১৮ সালে দুবাইয়ের শাসক কাগজহীন শহর গঠনের কৌশল গ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status