শীতকালে রোজ স্নান করলে শরীরেরই ক্ষতি, জানাচ্ছেন আমেরিকার চর্মরোগ বিশেষজ্ঞ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 10:40 AM
শীতকালে রোজ স্নান করলে শরীরেরই ক্ষতি, জানাচ্ছেন আমেরিকার চর্মরোগ বিশেষজ্ঞ
সকালে হোক বা দুপুরে, গরম জলে স্নান করতেও অনীহা থাকে অনেকের। তার উপর, আকাশ যদি মেঘলা থাকে, স্নান করার তো কোনও প্রশ্নই নেই। বাড়িতে বড়রা অনেক সময় বলেন, স্নান না করলে শরীর গরম হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে শরীরে অস্বস্তিও কাজ করতে পারে। কিন্তু আমেরিকার এক চর্মরোগ বিশেষজ্ঞের মতে, শীতকালে রোজ স্নান করা শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়।
ওই চর্মরোগ বিশেষজ্ঞের মতে,
১. নিয়মিত স্নান করা মানেই পরিষ্কার, পরিচ্ছন্ন থাকা এই ধারণা ভুল। পরিচ্ছন্ন থাকার জন্য সুতির কাপড় দিয়ে গা মুছে নিলেই যথেষ্ট। তার জন্য স্নান করা জরুরি নয়। শীতপ্রধান দেশে কনকনে ঠান্ডার মধ্যে সপ্তাহে তিন থেকে চার বার স্নান করার পরামর্শ দিচ্ছেন ওই বিশেষজ্ঞ। এতে শরীর ও স্বাস্থ্য দুইই সুস্থ থাকবে।
২. শীতকাল মানেই তো ঘণ্টার পর ঘণ্টা গরম জলে স্নান। চর্মরোগ বিশেষজ্ঞের মতে, গরম বা উষ্ণ জল ত্বক, চুলের জন্য মোটেই ভাল না। চুল, ত্বকে প্রাকৃতিকভাবেই ময়শ্চারাইজার থাকে। গরম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। খসখসে চামড়ার কারণে আরও অসুবিধা সৃষ্টি হতে পারে। তাই শীতকালে ১০ মিনিটের বেশি স্নান করা উচিত নয়।
৩. স্নান না করলে শরীরে বিশেষ কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয়। এগুলো শরীরের জন্য উপকারী। স্নানের ফলে এই ব্যাকটেরিয়া শরীর থেকে বেরিয়ে যায়। তাই প্রতিদিন স্নান করতে নিষেধ করছেন বিশেষজ্ঞ।
৪. শীতকালে নখের স্বাস্থ্য এমনিতেই খারাপ হয়ে আসে। রোজ স্নান করলে নখ আরও নরম হয়ে যেতে পারে। ফলে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়।