ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লড়াই শেষ, প্রয়াত হলেন বরুণ সিংও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 2:15 PM

লড়াই শেষ, প্রয়াত হলেন বরুণ সিংও

লড়াই শেষ, প্রয়াত হলেন বরুণ সিংও

৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত। আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুতে সেনা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার সকালে তিনি মারা যান। ভারতীয় বায়ুসেনার তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। টুইটে বলা হয়, ‘‌ভারতীয় বায়ুসেনার তরফে অত্যন্ত দুঃখের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যুর কথা জানানো হচ্ছে।’‌

গত বুধবার এমআই–১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন। তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ১৪ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর লড়াইও শেষ হল।

কপ্টার দুর্ঘটনায় শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল তাঁর। প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেনকে। পরে উন্নততর চিকিৎসার জন্য বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সে সময় অবশ্য তাঁর ছেলে জানিয়েছিলেন, বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হলেও স্থিতিশীল ছিলেন। লাইফ সাপোর্টে ছিলেন বরুণ সিং। কিন্তু বুধবার সব লড়াই শেষ হয়ে গেল। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে বলেছেন, ‘‌ওঁর প্রয়াণে আমি মর্মাহত। দেশের প্রতি ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে রইবে। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’‌

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status