ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 2:50 PM

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত। বুধবার সকাল ৮টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সালেহা-ইমারত ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যন্ত অ লের চিকিৎসা বি ত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়।

দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাঃ ডেভিড সরকার এর নেতৃত্বে ৭ সদস্য বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে ৪ দিনের চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে ১৫ শত রোগীকে প্রাথমিক চিকিৎসা সহ বিনামূল্যে ঔষুধ দেয়া হয়েছে। এছাড়ায় চোখে ছানিপড়া ১৬২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

আগামী ১৮ ডিসেম্বর নির্বাচিত রোগীর মধ্যে ৬০ জনের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। ১৯ তারিখ অপারেশন এবং ২০ তারিখ অপারেশন শেষে রোগীদের বাগমারায় নিয়ে আসা হবে। সেই সাথে চোখে ছানিপড়া অন্যরোগীদের পর্যায়ক্রমে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানাগেছে।

উল্লেখ্য ২০০৬ সাল থেকে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের বাবা-মার নামে স্থাপিত প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করবেন।

বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সকরার, উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহারানা বেগম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জুয়েল, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, হিসাব সহকারী রেজাউল করিম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status