ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 3:07 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সস্ত্রীক ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

এর আগে সকাল সোয়া ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি রামনাথকে স্বাগত জানান বাংলাদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status