ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অল্পবয়সি মেয়েদের পছন্দ বিবাহিত পুরুষ! কারণ কী? জানাচ্ছে গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:11 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 December, 2021, 6:25 PM

অল্পবয়সি মেয়েদের পছন্দ বিবাহিত পুরুষ! কারণ কী? জানাচ্ছে গবেষণা

অল্পবয়সি মেয়েদের পছন্দ বিবাহিত পুরুষ! কারণ কী? জানাচ্ছে গবেষণা

প্রেমে পড়ার যেমন কোনও নির্দিষ্ট বয়স থাকে না, তেমনই কোনও কারণ ছাড়াই প্রেমে হাবুডুবু খান সকলে। বয়সে বড় হোক বা ছোট, বিবাহিত হোক, বা সম্পর্ক বিচ্ছিন্না, যে কেউ যে কোনও সময় যে কারওর প্রেমে পড়তে পারেন। পরকীয়া এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটি গবেষণার পর দেখা গিয়েছে, প্রায় ৯০ শতাংশ নারী বিবাহিত পুরুষ বা অন্য সম্পর্কে জড়িত পুরুষকে মন দিয়ে বসেন। '

জার্নাল অফ হিউম্যান নেচার' নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা পত্রে এই তথ্য দেওয়া হয়েছে। যেখানে আরও উল্লেখ করা হয়েছে, একজন নারী সম্পর্কের ক্ষেত্রেও অন্য একজন নারীকে অনুকরণ করে চলেন। বিবাহিত পুরুষদের স্বভাবের কারণেই তাঁদের সুরক্ষিত বলে মনে করেন অল্পবয়সি মেয়েরা। তাছাড়াও আরও কিছু কারণ রয়েছে।

যেমন,
১. একজন পুরুষ যখন তাঁর স্ত্রী বা প্রেমিকার কাছে আকর্ষণের কেন্দ্র হন, তখন তাঁকে আকর্ষণীয় বলেই মনে করেন অন্য নারী। এর থেকেই তৈরি হয় টান।

২. বিবাহিত পুরুষদের নির্ভরযোগ্য বলে মনে করেন অল্পবয়সিরা।

৩. অল্পবয়সি পুরুষদের থেকে বিবাহিত পুরুষদের পরিণত বলেই মনে করেন নারীরা। প্রতিশ্রুতি রক্ষায় বিবাহিত পুরুষরাই শ্রেষ্ঠ বলে দাবি করেন মেয়েরা।

৪. পরকীয়ায় বিবাহিত পুরুষরা অল্পবয়সিদের মতো চঞ্চলতা দেখান না। যা পছন্দ করেন নারীরা।

৫. কোনও না কোনও ঝুঁকি নিয়েই পরকীয়ায় জড়িত হন পুরুষরা। ভালবেসে ঝুঁকি নিতেও যিনি রাজি হন, তাঁকেই মন দিয়ে বসেন নারীরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status