ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
‘ফাঁসিতে’ ঝোলানোর হুমকি(ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 10:02 AM

‘ফাঁসিতে’ ঝোলানোর হুমকি(ভিডিও)

‘ফাঁসিতে’ ঝোলানোর হুমকি(ভিডিও)

করোনা টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কর্মীদের ‘ফাঁসিতে’ ঝোলানোর হুমকি দিয়েছেন ক্ষিপ্ত এক কর্মকর্তা। টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নিলে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জেলা কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং কর্মীদের এই হুমকি দেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

কালেক্টর বিক্রম সিং মঙ্গলবার গোয়ালিয়র জেলার ভিতরওয়ার তহসিলে এক বৈঠকে করোনা টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার বিষয়টি জানতে পারেন।

তখন তিনি কর্মীদের বলেন, আর একদিনও টিকা দিতে দেরি করা যাবে না। যদি তেমন হয়, ফাঁসি দিয়ে দেব। টিকাকরণ থেকে কেউ বাদ যাবে না। মানুষকে টিকা নিতে অনুরোধ করুন, কৃষি জমিতে যান, তাদের বাড়িতে গিয়ে ২৪ ঘণ্টা ধর্ণা দিয়ে থাকুন , তাদের বোঝান। আমি পূর্ণ টিকাকরণ চাই। এ ব্যাপারে কোনো কিছু আমি সহ্য করব না।

ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরপর সাংবাদিকরা তার বক্তব্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে বিক্রম সিং জানান, দুই দিনের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে  কর্মীদের সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুত করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকারের মতো মধ্যপ্রদেশের প্রাদেশিক সরকারও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status