ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা উচিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 10:13 AM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা উচিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা উচিত

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও নিবিড় করে তোলা উচিত। ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী গতকাল সন্ধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে এ মন্তব্য করেন। জাতীয় কংগ্রেসের মুক্তিযুদ্ধ স্মারক কমিটি দিল্লির জওহর ভবনে এ আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে রাহুল গান্ধী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জাতিসংঘ এই স্বীকৃতি এমন সময় দিয়েছে যখন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।’

তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘আমেরিকার ভ্রকুটি উপেক্ষা করে তিনি লড়াকু বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন।’ সোনিয়া বাংলাদেশিদের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status