ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বিয়েতে নারাজ প্রেমিক, চুম্বন করে গুলি চালিয়ে উধাও প্রেমিকা! যত কাণ্ড কাটোয়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 11:23 AM

বিয়েতে নারাজ প্রেমিক, চুম্বন করে গুলি চালিয়ে উধাও প্রেমিকা! যত কাণ্ড কাটোয়ায়

বিয়েতে নারাজ প্রেমিক, চুম্বন করে গুলি চালিয়ে উধাও প্রেমিকা! যত কাণ্ড কাটোয়ায়

দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে জড়িয়ে চুম্বন করেন প্রেমিকা। তার পরই প্রেমিকের বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তরুণী। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বাগানেপাড়ার মনীষা খাতুনের। প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন লালচাঁদ। মনীষাকে বিয়ে করতে চাইছিলেন না তিনি। কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছিলেন মনীষা।

প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বধূর ঠোঁটে কামড়! কেতুগ্রামে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফেরেন মনীষা। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন তিনি। তার পর ফিল্মি কায়দায় চুম্বন করে গুলি চালিয়ে দেন। গুলি লালচাঁদের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ।

ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন লালচাঁদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status