ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আমাদের বিয়েটা কবে: আলিয়াকে রণবীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 12:02 PM

আমাদের বিয়েটা কবে: আলিয়াকে রণবীর

আমাদের বিয়েটা কবে: আলিয়াকে রণবীর

বলিউডের সবচেয়ে আলোচিত দুই জুটির একটির বিয়ে হয়ে গেল। ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফকে জীবনসঙ্গী করে নিয়েছেন ভিকি কৌশল। বলিউড কুইন আলিয়া ভাট কবে সাতপাকে বাধা পড়ছেন, সেটি এখন কোটি টাকার প্রশ্ন।

আলিয়ার প্রেমিক রণবীর কাপুর আগেই বলে রেখেছেন, তিনি বিয়ে করতে প্রস্তুত। করোনা মহামারি তাদের বিয়েটা পিছিয়ে দিচ্ছে।

ওমিক্রমের সংক্রমণের মধ্যেই ভিকি-ক্যাট সাতপাকে বাঁধা পড়েছেন। তাই আলিয়া-রণবীর কবে বিয়ে করছেন সেটি দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্ত-অনুরাগীরা। বিয়ে নিয়ে আর তর সইছে না রণবীরেরও! এমনটি প্রকাশ পেয়েছে তার কথায়।

এনডিটিভির বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া-রণবীর অভিনীতি বহুল আলোচিত প্রথম চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র-এর মোশন পোস্টার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে বুধবার। নয়াদিল্লিতে জমকালো ওই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন রণবীর-আলিয়া ও ছবির পরিচালক আয়ান মুখোপাধ্যায়।

সেখানে এক ভক্ত রণবীরকে প্রশ্ন করে বসেন, আপনি কবে আলিয়াকে বিয়ে করছেন। আলিয়াকেই বিয়ে করছেন নাকি অন্য কাউকে? আপনারা দুজন বিয়ে করলে আমরা খুশি হই।

ভক্তের এমন কাণ্ডে কিছুটা হতবাক হন রণবীর। নিজেকে সামলে নিয়ে আলিয়ার চোখের দিকে তাকিয়ে রণবীর বলেন, আমাদের বিয়ে কবে? এ সময় অনুষ্ঠানস্থলে সবাই হেসে উঠেন।

রণবীরের এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, তুমি আমাকে কেন এই প্রশ্ন করছ? পরে বলিউড নায়ক ব্রহ্মাস্ত্র ছবির পরিচালকের দিকে তাকিয়ে মজা করে বলেন, আমি তোমাকে নয় আয়ান মুখোপাধ্যায়কে এই প্রশ্ন করেছি।

এ সময় পরিচালক বলেন, আজকে ব্রহ্মাস্ত্র ছবির মুক্তি নিয়ে কথা হবে, নায়ক নায়িকার বিয়ে নিয়ে নয়।

রণবীর কাপুর আর আলিয়া ভাট দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন। গত বছরই তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল। ভারতের দুই বিখ্যাত পরিবার কাপুর ও ভাট পরিবারের বিয়ে হবে জমকালো। তাই মহামারি পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে দিয়েছেন রণবীর-আলিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status