ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
উচ্চ স্বরে গান বাজিয়ে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 20 December, 2021, 7:30 PM
সর্বশেষ আপডেট: Monday, 20 December, 2021, 7:34 PM

উচ্চ স্বরে গান বাজিয়ে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

উচ্চ স্বরে গান বাজিয়ে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী একটি বাসে উচ্চ স্বরে গান বাজিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের সময় ওই গৃহবধূ জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারের পর অভিযুক্ত বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ওই গৃহবধূ সায়েদাবাদ-গাউছিয়া রুটে চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহনে ওঠেন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৌঁছানোর পর বাসের সব যাত্রী নেমে যান। এরপর ওই নারী ভুলতার গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে একা বসে ছিলেন। এরপর বাসটি বন্দরের মদনপুর এলাকায় পৌঁছানোর পর বাসে উচ্চ স্বরে গান বাজিয়ে বাসের চালক ও দুই সহকারী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী প্রস্রাবের কথা বলে কৌশলে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ বাস থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন আইনে তিনজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের রিমান্ড চাওয়া হয়নি। ওই গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে মুক্তিযোদ্ধা পরিবহনের ওই বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status