ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
প্রথমে চুম্বন, তারপর প্রেমিককে গুলি-ঠিক যেন সিনেমা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 December, 2021, 7:26 PM

প্রথমে চুম্বন, তারপর প্রেমিককে গুলি-ঠিক যেন সিনেমা!

প্রথমে চুম্বন, তারপর প্রেমিককে গুলি-ঠিক যেন সিনেমা!

ঠিক যেন সিনেমার মত ! বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিককে গুলি করে মারার চেষ্টা করল প্রেমিকা। অল্পের জন্য প্রাণ বাঁচল প্রেমিক লাল চাঁদ শেখের। বুধবার সন্ধেবেলা প্রেমিকা মনীষা খাতুন ফোন করে প্রেমিক লাল চাঁদ শেখকে ডাকে দেখা করার জন্য।

কাটোয়া শহরের সার্কাস ময়দান অঞ্চলে দেখা করার কথা ছিল তাদের।

সেখানে দেখা হওয়ার পরে রীতিমত নাটকীয় কায়দায় প্রথমে লাল চাঁদ কে চুম্বন করে মনীষা এবং এরপরেই ওয়ান শাটার বন্দুক প্রেমিকের বুকে ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে সে। বুঝতে পেরে মনীষাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে পিছন থেকে গুলি চালায় প্রেমিকা। গুলি লক্ষভ্রষ্ট হয়ে প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় লাল চাঁদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বাগানেপাড়ার মনীষা খাতুনের। প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন লালচাঁদ। মনীষাকে বিয়ে করতে চাইছিলেন না তিনি। কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছিলেন মনীষা।

পুলিশ জানিয়েছে, দিন দু'য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফেরেন মনীষা। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন তিনি। তার পর ফিল্মি কায়দায় চুম্বন করে গুলি চালিয়ে দেন। প্রেমিকা মনীষা খাতুন কে ফোনের টাওয়ার লোকেশন দেখে গ্রেফতার করেছে পুলিস। কাটোয়া থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status