ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের ভারতে প্রবেশে নতুন বিধিনিষেধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 December, 2021, 7:48 PM
সর্বশেষ আপডেট: Monday, 20 December, 2021, 7:50 PM

বাংলাদেশিদের ভারতে প্রবেশে নতুন বিধিনিষেধ

বাংলাদেশিদের ভারতে প্রবেশে নতুন বিধিনিষেধ

বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে বিধিনিষেধ আরোপের কারণ নিয়ে কিছু বলা হয়নি। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশি যাত্রীকে প্রতিদিন প্রবেশ করতে দেওয়া হবে। এই বিধিনিষেধ কার্যকর করার জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে আইসিপির অভিবাসন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের হরিদাসপুরে আইসিপির অভিবাসন দপ্তরে। হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রতিদিন প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে মেডিকেল এবং ব্যবসায়ী ভিসা দেওয়া হচ্ছে। অভিবাসনের সময়ে বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক পরীক্ষা করানো আবশ্যিক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status