ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
কাঁচাবাদাম: শুধু শুনলে হবে না, খেতেও হবে; এর উপকারিতা জানলে তাক লেগে যাবে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 December, 2021, 9:33 PM

কাঁচাবাদাম: শুধু শুনলে হবে না, খেতেও হবে; এর উপকারিতা জানলে তাক লেগে যাবে!

কাঁচাবাদাম: শুধু শুনলে হবে না, খেতেও হবে; এর উপকারিতা জানলে তাক লেগে যাবে!

কাঁচা বাদাম নিয়ে সাড়া পড়ে গিয়েছে গ্রাম-গঞ্জে, শহর-নগরে। কাঁচা বাদাম মানে কাঁচা বাদাম নিয়ে সংশ্লিষ্ট ফেরিওয়ালার গানের কথা বলা হচ্ছে এখানে।

আসলে সোশ্যাল মিডিয়া এখন যে কোনও বিষয়েই খুব আগ্রহী, অনুসন্ধিৎসু। একটু নতুন, গতানুগতিকতার একটু বাইরের কোনও কিছু হাতে পেলেই সে চেটেপুটে খায়। খারাপ নয়। তা খাক। কিন্তু কাঁচাবাদাম শুধু শুনলেই তো চলবে না, তা খেতেও হবে। খেতে হবে কেননা, কাঁচা বাদামের প্রভূত উপকারিতা রয়েছে।

যেমন, কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা ৩, আয়রন, ভিটামিন-ই। তাই যে কোনও ব্যক্তি অনায়াসে প্রতিদিন একমুঠো করে কাঁচা বাদাম খেতে পারেন। তবে খুব বেশি খাওয়া ঠিক নয়।

কাঁচা বাদামের প্রোটিন
বাদামের প্রোটিন শরীরে মাংসের পরিমাণ বাড়ায়। যাঁরা নিয়মিত জিম করেন তাঁদের জন্য কাঁচাবাদাম খুবই ভাল খাবার। কারণ জিম সেরে উঠলে শরীরে অনেকটা প্রোটিনের প্রয়োজন হয়। যেটা অনায়াসে বাদাম থেকে পাবেন। তবে যাঁদের হজমের সমস্যা আছে তাঁরা কাঁচা বাদাম এড়িয়ে চলুন।

কাঁচা বাদামের ক্যালসিয়াম
সকলেই জানেন, ক্যালসিয়াম হাড় গঠনে ভাল কাজ করে। একটা বয়সের পরে মহিলাদের মেনোপজের পর্ব শুরু হয়। তখন তাঁদের নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন, তখন তাঁদের ক্যালসিয়ামের খুব প্রয়োজন পড়ে। দাঁতের ক্ষয় রোধের ক্ষেত্রেও কাজ করে এটি।

কাঁচা বাদামের আয়রন
আয়রন রক্তশূন্যতা দূর করে। ফলে রক্তাল্পতায় ভুগলেও কাঁচা বাদাম কার্যকরী।

কাঁচা বাদামের ভিটামিন-ই
কাঁচা বাদামের ভিটামিন-ই ত্বকের জন্য খুব ভাল। নিয়মিত কাঁচা বাদাম খেলে শরীরে বয়সের ছাপ কম পড়বে। ত্বকে বলিরেখা আসবে না। ভিটামিন-ই চুলও ভাল রাখে।

কী ভাবে খাবেন কাঁচা বাদাম?

কাঁচা বাদাম পিষে বাদামের দুধ বের করে তা খেতে পারেন। না হলে সরাসরি কাঁচা বাদাম চিবিয়ে খেতে পারেন। তবে একমুঠোই খান। বেশি নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status