|
বাগমারায় নৌকার বিদ্রোহী হওয়ায় ১২ জন বহিস্কার
নতুন সময় প্রতিনিধি
|
|
বাগমারায় নৌকার বিদ্রোহী হওয়ায় ১২ জন বহিস্কার সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে প ম ধাপে আগামী ৫ জানুয়ারী বাগমারায় ইউনিয়ন পরিষদ। নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করায় ১২ বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। যারা মনোনয়নপত্র প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্তে বাইরে ভোটে অংশ গ্রহণ করছেন শুধু তাদেরকেই বহিস্কার করা হয়েছে। দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে বাসুপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল জব্বার মণ্ডল, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নে মোজাম্মেল হক, তিনি উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য। হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা কমিটির সদস্য শাফিনুর নাহার, যোগিপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা কমিটির সদস্য এম.এফ মাজেদুল ইসলাম সোহাগ, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দ্বীপপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, গনিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ এবং মাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি রেজাউল হককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগ, অংগ সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
