|
গরুর মাংসের মাংস ঝুরি
নতুন সময় প্রতিবেদক
|
![]() গরুর মাংসের মাংস ঝুরি মাংস ঝুরি রান্না করা মাংস খাওয়ার পর বেঁচে গিয়েছে! তাহলে রন্ধনশিল্পী আনার সোহেলের রেসিপিতে তৈরি করে নিন এই মজাদার পদ। উপকরণ: মসলা ছাড়া ভুনা মাংস ১ কাপ (থেতলে নেওয়া)। শুকনা মরিচ ৪ টি (সরিষার তেলে ভেজে নিতে হবে)। পেঁয়াজকুচি বড় ১টি। লবণ স্বাদ মতো। ধনেপাতা-কুচি ১ মুঠো। সরিষার তেল ১ টেবিল-চামচ। পদ্ধতি: কাবাব দিয়েও করা যায় এটা। প্রথমে মাংস হাত দিয়ে ঝুরি করে নিন। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, শুকনা টালা বা ভাজা মরিচ ভেঙে নিন এবং ধনেপাতা, লবণ দিয়ে ভালো করে মাখান। সঙ্গে মাংসের ঝুরি মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখান। ব্যস হয়ে গেল মজাদার মাংসের ভর্তা। গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
