|
মাদকসেবীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাদকসেবীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত এদিকে, মাদকের টাকা না দেয়ায় ,গত বুধবার সন্ধ্যায় পিরোজপুর ভান্ডারিয়া থানার ধাওয়া ইউনিয়নে ওয়াবদা, এসসি রায় ১ নং ওয়ার্ডে পিয়াল হওলাদার (২৬) নামক এক যুবকে কুপিয়ে যক্ষম করেছে মাদকসেবীরা। ![]() মাদকসেবীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত পিয়াল অভিযোগ করেন, গত বুধবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়াবদা এসি রায় ১ নং ওয়ার্ডে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় মাদকসেবী ধাওয়া ইউনিয়নের মিন্টুর ছেলে এমদাদুল (২৩) পিয়ালকে কিছু কথা বলার কথা বলে ওই দোকানের পাশেই ডেকে নেয়। এমদাদুল এ সময় পিয়ালের কাছে টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিলো মাদক সেবী ও ব্যবসায়ী রাকিব কাজী(২০) বাবা জাহাঙ্গীর কাজী ও রাজু (২০)সহ আরো ৪/৫ জন যুবক । তাদেও দাবীকৃত টাকা দিতে অপরগতা জানলে পিয়ালকে তারা মারধর করতে থাকে । এ কপর্যায়ে মহসীন কাজের ছেলে মিরাজ কাজী (৩৪) হঠাৎ পেছন থেকে এসে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পিয়ালের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। মহসীন বর্তমানে পলাতক রয়েছে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে যান। পুলিশ বলেছে এ ব্যাপারে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। অপরাপধীরা দ্রুত গ্রেপ্তার হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
