ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
নরসিংদীর শিবপুরের কারারদীতে GPX বাইকের শো রুম উদ্বোধন করেন চিত্রনায়িকা সামান্তা ও তৃষা মোস্তাক
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Thursday, 1 October, 2026, 8:21 PM

নরসিংদীর শিবপুরের কারারদীতে  GPX  বাইকের শো রুম উদ্বোধন করেন চিত্রনায়িকা সামান্তা ও তৃষা মোস্তাক

নরসিংদীর শিবপুরের কারারদীতে GPX বাইকের শো রুম উদ্বোধন করেন চিত্রনায়িকা সামান্তা ও তৃষা মোস্তাক

নরসিংদীর শিবপুরের কারারদীতে আজ বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো GPX ব্র্যান্ডের নতুন বাইক শোরুম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সামান্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ তৃষা মোস্তাক। এ সময় শোরুম কর্তৃপক্ষ, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, ও কাজী সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক বাইক প্রেমী তরুণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন শোরুম ঘুরে দেখেন এবং GPX এর বিভিন্ন মডেলের বাইক সম্পর্কে খোঁজ খবর নেন।
শোরুমের স্বত্বাধিকারী কামরুল ইসলাম ও জহিরুল ইসলাম , কাজী সাইফুল ইসলাম জানান"নরসিংদী ও শিবপুরের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি আধুনিক ও নির্ভরযোগ্য বাইক শোরুমের। GPX বাইক তার স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন ও সাশ্রয়ী দামের জন্য ইতিমধ্যেই তরুণদের কাছে জনপ্রিয়। আমরা চেষ্টা করবো বিক্রয়োত্তর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।
চিত্রনায়িকা সামান্তা বলেন, "নরসিংদীতে আসতে পেরে খুব ভালো লাগছে। GPX এর মতো একটি তরুণদের পছন্দের ব্র্যান্ডের শোরুম এখন শিবপুরে, এটা এখানকার বাইকারদের জন্য দারুণ খবর।"
আলোচিত তৃষা মোস্তাক বলেন, "শুভকামনা GPX পরিবারের জন্য। আশা করি এই শোরুম শিবপুরের অর্থনীতিতে নতুন গতি আনবে।"
উদ্বোধন উপলক্ষে শোরুমের পক্ষ থেকে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহারের ঘোষণা।  ক্রেতার জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status