ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
দুর্গম পাহাড়ি এলাকায় ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দিল দীঘিনালা জোন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 1 October, 2026, 8:26 PM

দুর্গম পাহাড়ি এলাকায় ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দিল দীঘিনালা জোন

দুর্গম পাহাড়ি এলাকায় ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দিল দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার ৪২ জন শিক্ষার্থীকে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করেছে দীঘিনালা জোন।

বৃহস্পতিবার (০১-অক্টোবর-২৬) দীঘিনালা জোনের পরিচালনায় জোন কমান্ডারের নির্দেশনায় বাবুছড়া, বরাদম ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

দীর্ঘ এক মাসের প্রশিক্ষণে দুর্গম পাহাড়ি এলাকার ৪২ জন শিক্ষার্থী কম্পিউটারের মৌলিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

দীঘিনালা জোনের এমন উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকলে পাহাড়ি এলাকার তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status