ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
স্নাতক পাস কর্মী খুঁজছে বিকন ফার্মা, আবেদন করুন এখনই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 1:15 PM

স্নাতক পাস কর্মী খুঁজছে বিকন ফার্মা, আবেদন করুন এখনই

স্নাতক পাস কর্মী খুঁজছে বিকন ফার্মা, আবেদন করুন এখনই

দেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বিকন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য লোকবল লোকবল খুঁজছে। প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে যোগ্যতাসম্পন্ন যেকেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : ডেপুটি ম্যানেজার/ডেপুটি ইনচার্জ। তবে পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। যেকোনো বিষয়ে ডিগ্রি থাকলেই এ পদে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ২ বছর ডেপুটি ইনচার্জ হিসেবে বা ৪ বছর সিনিয়র কোন পজিশনে কাজ করতে হবে। ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলীর পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দল পরিচালনায় সিদ্ধহস্ত হতে হবে। চূড়ান্ত নির্বাচিতদের দেশের যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি কর্মীদের অন্যান্য সুবিধা প্রদান করে থাকে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status