ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 1:59 PM

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

পৌষ মাসের শুরুতেই চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার থেকে দেশের একাধিক অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ও কাল বুধবার এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরো নতুন নতুন এলাকায় তা ছড়াতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পৌষের শুরুতেই উত্তরে শীত জেঁকে বসেছে। সোমবার বিস্তীর্ণ এলাকায় শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  এটি আরো দুই-তিন দিন তা অব্যাহত থাকবে।

এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে। ঈশ্বরদী, রাজশাহী, বদলগাছী, রাজারহাট ও বরিশালেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

জানা গেছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হচ্ছে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং বিস্তার পেতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status