ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
কভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 2:40 PM

কভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

কভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ এখন সীমিত আকারে দেওয়া হচ্ছে ফ্রন্টলাইনারদের। টিকাগ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা টিকা দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে তা শুরু হবে আগেরগুলোর মতো। এখন তা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি। শতকরা হিসেবে তা ৬০ ভাগ মানুষকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status